জেলার খবর

শনিবার থেকে রাত ৮টার পর রাজশাহীতে দোকানপাট বন্ধ

রাতের রাজশাহী / Dxer Manto
রাতের রাজশাহী / Dxer Manto

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (২৯ জানুয়ারি) থেকে রাজশাহী শহরে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শহরে এ সংক্রান্ত মাইকিংও হচ্ছে।

জেলা প্রশাসক আবদুল জলিল শুক্রবার রাত ৯টায় বলেন, ‘করোনা প্রতিরোধে গঠিত জেলা পর্যায়ের কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সংক্রমণ অনেক বেশি হওয়ায় সেই সভাতেই রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শনিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। শনিবার থেকেই এটি কার্যকর হবে।’

উল্লেখ্য, রাজশাহীর ঘরে ঘরে এখন করোনা রোগী। সবশেষ শুক্রবারের তথ্যমতে, এ দিন দুটি ল্যাবে রাজশাহীর ২৮০টি নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের গড় হার ৬৩ দশমিক ২১ শতাংশ।

আগের দিন বৃহস্পতিবার জেলায় গড় সংক্রমণ হয় ৭৪ দশমিক ৮৪ শতাংশ। রাজশাহীতে এখন সংক্রমণের যে হার, তা দেশের আর কোথাও নেই। রাজশাহীতেও অতীতে কখনও এত বেশি সংক্রমণ হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ