জেলার খবর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ চাপায় স্কুল ছাত্র নিহত

ঘাতক পিকআপ ভ্যান / BSS
ঘাতক পিকআপ ভ্যান / BSS

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিনোদপুরে গতকাল বিকেলে পিকআপ ভ্যানের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। মৃত শিশু আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের প্রবাসী আলী হকের ছেলে জিসান (৭)। সে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।

জানা যায়, শুক্রবার বিকেলে জিসানসহ কয়েক বন্ধু মিলে বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিলো। একই মাঠে উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে তিতাস পিকআপভ্যান চালানো শিখছিলো। এরই এক পর্যায়ে তিতাস দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় স্কুলছাত্র জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা চালক তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করে (পিকআপ ভ্যানটির রেজিস্ট্রেশন চুয়াডাঙ্গা-১১-০০৬৭)।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত চালককে থানায় নেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ