নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে মাসদাইর পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ আমান (১৭) ঠাকুরগাঁওয়ের বাসিন্দা, মাসদাইর পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া জৈবন নেশার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা আমানকে পিঠে ছুরিকাঘাত করলে সে স্থানীয় এক ফার্মেসিতে আসে। এ সময় স্থানীয় লোকজন আমানের অবস্থা আশঙ্কা দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: