জেলার খবর

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২টি জেব্রা অসুস্থ

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২টি জেব্রা অসুস্থ
বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২টি জেব্রা অসুস্থ

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ পড়েছে। সম্প্রতি সাফারি পার্কে কয়েক দিনের ব্যবধানে ৯টি জেব্রার মৃত্যু হয়। জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা প্রদান ও অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যগণ সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হয়েছেন। এ মেডিকেল বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বন বিভাগ কর্তৃপক্ষ।

মেডিকেল বোর্ডের সদস্যগণ হলেন- জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবিএম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান ও সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।

বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেছেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) ও কেন্দ্রীয় রোগ-অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

উল্লেখ্য, সাফারি পার্কে চলতি মাসে ৯টি জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যেই আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ল।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ