জেলার খবর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়কে সাধারণ মানুষের ওপর বাস তুলে দেওয়ার ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম দুর্ঘটনায় প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বরের (৭০) মৃত্যু হয়।

পরে ওই ঘটনায় হতাহতদের উদ্ধার করতে আসা স্থানীয়দের ওপর বাস তুলে দেয়। ১০ মিনিটের ব্যবধানে ঝরে যায় আরও তিনটি তাজা প্রাণ।পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও একজন মারা যান। এ নিয়ে দুই দুর্ঘটনা মোট পাঁচ জনের মৃত্যু হলো।

নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী ও সদর উপজেলার শিরখাড়া ইউনিনের বল্লবদী গ্রামের খলিল মাতুব্বর (৭০), শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যানচালক লিটন শরীফ (৪০) এবং মোফাজ্জেল হোসেন (৫৫)।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ