উত্তরের জেলা লালমনিরহাটে বইছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে লোকজনের দুর্ভোগ বেড়েছে। শীতবস্ত্রের অভাবে লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন।
গবাদিপশু নিয়েও সংকটে পড়েছেন চাষীরা। একদিকে কৃষি কাজ করতে না পারায আবাদের ক্ষতি হচ্ছে । অন্যদিকে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ কাজ করতে না পারায় পড়েছে চরম সংকটে।
অতিরিক্ত ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা শীতজনিতরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চরাঞ্চলের লোকজন ঘন কুয়াশায় কৃষিকাজে বের হতে পারছেননা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, লালমনিরহাটে আজ তাপমাত্রা ৯ডিগ্রি সেলসিয়াস।বাড়তি পারে শৈত্য প্রবাহ।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: