কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসায় গলা কেটে গোলাম রাফি সারোয়ার নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রোববার রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সে ওই এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কোতয়ালী মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, রাফি পেশায় মোবাইল ফেক্সিলোডের ব্যবসায়ী। সে শনিবার তার মা সৈয়দা আক্তারের সাথে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাতে একা বাসায় চলে আসে। রাতে সে একাই বাসায় ছিলেন। রোববার রাত ৯ টার দিকে তার মা বাসায় ফিরে ছেলের গলা কাটা মরদেহ দেখতে পায়।
ওসি আরও বলেন এখনো হত্যার মোটিভ জানা যায়নি। হত্যাকান্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছে।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: