রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি নাটোরের বাসিন্দা। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার একজন করে মারা গেছেন।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, ঝিনাইদহের একজন, মেহেরপুরের ২ জন, বগুড়ার একজন এবং গাইবান্ধার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ২১৯ জনের করোনা ধরা পড়েছে।