নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে লুট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। গতকাল রাত ২ টায় শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের আবদুর রবের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরে ৯৯৯ নম্বরে কল করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানে থাকা সকল মালামাল, নগদ অর্থ ও আসবাবপত্র সহ প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: