জেলার খবর

দিনাজপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা: নিহত ৩

ট্রেন-প্রাইভেট কার দূর্ঘটনা
ট্রেন-প্রাইভেট কার দূর্ঘটনা

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের তিন আরোহী নিহত হন।

বুধবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত একজনের বাড়ি জেলার পার্বতীপুরের মধ্যপাড়া এলাকায়। তিনি হালিম সাহার ছেলে হাফিজুর রহমান সাহা (৪০)। বাকি দু’জনের নাম পরিচয় জানা যায়নি।

হিলি রেলওয়ে থানা পুলিশ ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস বিরামপুরের ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা মেট্রো (ক ১১-২৩৩২) একটি প্রাইভেটকার বাধা উপেক্ষা করে হঠাৎ করে রেলক্রসিংয়ের ভিতর ঢুকে পড়ে। এ সময় দ্রুত গতিতে আসা ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়

হিলি রেলওয়ে থানা পুলিশ ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ