জেলার খবর

দিনাজপুরে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩
দিনাজপুরে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বুধবার সকাল ৭ টায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাএী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ক-১১-২৩৩২) ৪ জন জেলার জয়পুরহাট ড্রাইভিং লাইসেন্সের জন্য যাচ্ছিলো। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের ওপর গাড়িটি তুলে দেন। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নিহত হন।

গেটকিপার সাইফুজ্জামান বলেন, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেটকারের চালক সেটি না দেখে রেললাইনের ওপর প্রাইভেটকার উঠিয়ে দেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ