জেলার খবর

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টায় এই করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছিল।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের দু'জনের বাড়ি রাজশাহীতে। অন্যজন নটোর জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, এই পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩০ বছরের মধ্যে। দু'জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দু'জনের বয়স ৬১ বছরের ওপরে।

এদিকে, গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯৭ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ