জেলার খবর

৬৪০ মেট্রিক টন সারসহ ভৈরব নদে জাহাজডুবি

৬৪০ মেট্রিক টন সারসহ ভৈরব নদে জাহাজডুবি
৬৪০ মেট্রিক টন সারসহ ভৈরব নদে জাহাজডুবি

যশোরের অভয়নগর উপজেলার শিল্প নগরী নওয়াপাড়ায় ভৈরব নদে ৬৪০ মেট্রিক টন ইউরিয়াবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে নওয়াপাড়ার পীরবাড়ি খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে।

জাহাজে থাকা সব ইউরিয়া গলে ভৈরব নদের পানিতে মিশে গেছে। তাই পানি দূষণের মাধ্যমে নদীর মাছসহ বিভিন্ন প্রাণীর জীবন হুমকির মুখে পড়েছে।

জানা যায়, এমভি শারিব বাঁধন নামের ওই জাহাজে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাতার থেকে আমদানি করা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল। চট্টগ্রামভিত্তিক শিপিং কোম্পানি টোটাল শিপিংকে ওই ইউরিয়া পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছিল।

শিপিং কোম্পানি সূত্রে জানা যায়, কাতার থেকে আমদানি করা ইউরিয়া প্রথমে চট্টগ্রামে আনা হয়। সেখানে থেকে ৬৪০ মেট্রিক টন (১২ হাজার ৮০০ বস্তা) ইউরিয়া এমভি শারিব বাঁধনে তোলা হয়। গত ২১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে ২৫ জানুয়ারি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি খেয়াঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে এসে নোঙর করে। বৃহস্পতিবার সকালে জাহাজ থেকে ইউরিয়া ঘাটে নামানোর কথা ছিল। কিন্তু বুধবার গভীর রাতে ভাটার সময় নদীতে পানি কম থাকায় জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি উঠতে থাকে এবং ধীরে ধীরে ডুবে যেতে থাকে।

এমভি শারিব বাঁধনের মাস্টার শরীফ হোসেন বলেন, ভৈরব নদের ঘাটে জাহাজটি বাঁধা ছিল। বুধবার রাতে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে। রাত সাড়ে ১২টা থেকে জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করে এবং রাত ২টার দিকে জোয়ারে জাহাজটি নদের পানিতে সম্পূর্ণ ডুবে যায়। তবে এর আগে জাহাজে থাকা লোকজন নেমে যায়।

টোটাল শিপিং কোম্পানির খুলনার ইনচার্জ আবদুল মজিদ জানান, জাহাজে থাকা সব ইউরিয়া গলে নদের পানিতে মিশে গেছে। এতে অনেক ক্ষতি হবে। তবে আর্থিক ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ