সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রী হাসি খাতুন বাদি হয়ে বেলকুচি থানায় ৮ জনের নাম উলেস্নখসহ ১৫ জনের নামে হত্যা মামলা করেছে।
মামলার প্রধান আসামী করা হয়েছে সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলামকে। এছাড়াও ২ ও ৩ নং রিগান, পথিকসহ চেয়ারম্যানের ৮ সহযোগীকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন বলে জানান বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ে আসামীদের গ্রেফতার করা হবে বলছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আকবর হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: