কুমিল্লার বুড়িচং এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লরিটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলও সেই দিকে যেতে থাকে। মোটরসাইকেলটি দ্রুতগতির পাশ কেটে আগে যাওয়ার চেষ্টা করে। এ সময় লরির সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মো. মোরশেদ (২২) ও আনন্দ (১৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইননানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: