জেলার খবর

মানিকগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার
মানিকগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো: রাসেল মিয়া (২৬) ও একই উপজেলার ভাষিয়ালি কৃষ্টপুর গ্রামের মো: নয়ন মিয়ার ছেলে মো: এরশাদ আলী (৩৩)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান স্যারের দিক নির্দেশনায় এসআই কামাল হোসেনের নেতৃত্বে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ রাসেলকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়। একইদিনে রাত ১১টার দিকে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সাটুরিয়া উপজেলার জান্না গ্রাম থেকে ৫০ গ্রাম হেরোইনসহ এরশাদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ