জেলার খবর

চাঁদপুরে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৪

চাঁদপুরে মাইক্রেবাস-সিএনজির সংঘর্ষে ৪জন নিহত
চাঁদপুরে মাইক্রেবাস-সিএনজির সংঘর্ষে ৪জন নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ১ জন নিহত ও গুরুতর আহত আরও ৩জনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজি জব্দ করে মতলব দক্ষিণ থানা পুলিশ।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকমার যাত্রী চাঁদপুর পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের মেয়ে নুপুর আক্তার (১৮), সিএনজি অটোরিক্সার চালক জসিম উদ্দিন (৫০) এবং অজ্ঞাত ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মতলব দক্ষিণ উপজেলার বড়দিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের মতলবগামী সিএনজির সাথে চাঁদপুরগামী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হয়। বাকিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি পাঠানো হয়।

ওই সময় আরও ৩জন নিহত হয়। দুর্ঘটনায় নিহত হানিফের স্ত্রী পপি আক্তার ও অপর একজন অজ্ঞাতসহ ২ জন চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ