জেলার খবর

খুলনায় বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা

খুলনায় আশংকাজনকভাবে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত  শিশুদের সংখ্যা
খুলনায় আশংকাজনকভাবে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা

দক্ষিণাঞ্চলে বইছে হালকা ও মাঝারি শৈত প্রবাহ। ফলে শিশুদের ডায়রিয়া ও শ্বাস কষ্টজনিত নিউমোনিয়া রোগ প্রকট আকার ধারণ করেছে। আর ভর্তির জন্য হাসপাতালের ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী আসায় বর্হি: বিভাগের সেবা নিয়ে ফিরে যেতে হচ্ছে আক্রান্ত শিশুদের।

আক্রান্ত শিশুদের প্রায় ৯০ ভাগই শীত জনিত রোগে ভুগছে। গত চারদিনে ঠান্ডা বেড়ে যাওয়ায় সব রোগীই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বলে জানান খুলনার শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কামরুজ্জামান।

একটু ভালো চিকিৎসার আশায় দক্ষিণাঞ্চলের দশ জেলার শিশুদের শেষ আশ্রয়স্থল খুলনার ২শ ৫০ শয্যার শিশু হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২শ ৮০ জন শিশু। প্রতিদিন এই হাসপাতালে সেবা নিতে আসছে ৫ থেকে ৭ শত শিশু। তবে স্থান সংকুলানের অভাবে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন রোগী ভর্তি করতে পারছে না।

হালকা ও মাঝারি শৈত প্রবাহের কারণে রোগীর সংখ্যা বৃদ্বি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে সেবিকারাও। তবে ভর্তিকৃত ও বহি:বিভাগে রোগীদের চিকিৎসা করাতে পেরে সন্তোষ প্রকাশ করেন রোগীর অভিভাবকরা।

হাসপাতালে রোগীর জন্য মাত্র ২৭০টি শয্যা রয়েছে। আর প্রতিদিন ৫শ থেকে ৭শ রোগীর ভর্তি করা কর্তৃপক্ষের সম্ভব নয়। তাই বর্হি: বিভাগের মাধ্যমে রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন তারা।

খুলনা শিশু হাসপাতালের সকল সমস্যা সমাধানের লক্ষে সরকার এগিয়ে আসবে ও এ অঞ্চলের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা মিলবে এমনটা প্রত্যাশা দক্ষিণাঞ্চলের মানুষের।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ