জেলার খবর

বরিশালে ৯ রছর বয়সী শিশুর গলাকাটা লাশ উদ্ধার

বরিশালে ৯ রছর বয়সী শিশুর গলাকাটা লাশ উদ্ধার
বরিশালে ৯ রছর বয়সী শিশুর গলাকাটা লাশ উদ্ধার

বরিশালের রূপাতলী এলাকা থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ বছর বয়সী শিশুটি রূপাতলী বরিশাল বেতার এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন।

লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি শিশুর গলাকাটা লাশ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রূপাতলী বরিশাল বেতার কার্যালয়ের পেছনে রাতের আধাঁরে একটি পরিত্যক্ত শৌচাগারের ওপর শিশুটিকে কেউ জবাই করে হত্যা করেছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এটা নিশ্চিত, এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পরই বিস্তারিত বলা যাবে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ