জেলার খবর

বঙ্গোপসাগরে ট্রলারডুবে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

২ জেলের মরদেহ উদ্ধার
২ জেলের মরদেহ উদ্ধার

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় তাদের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে কোস্ট গার্ড।

লাশ উদ্ধার হওয়া দুই জন হলেন- বাগেরহাটের বাসাবাটি এলাকার আনোয়ার শেখের ছেলে আল মামুন শেখ ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আজিজ খার ছেলে ইসমাইল শেখ। তারা দুই জনই জেলে।

সর্বশেষ খবরে রবিবারও সকাল থেকে উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড, বনবিভাগ ও দুবলা ফিশারম্যান গ্রুপ। এর আগে, শুক্রবার রাতে বঙ্গোপসাগরে মাছ মাছ ধরার ১৮ ট্রলারডুবে নিখোঁজ হন অন্তত ২৭ জেলে। এর একদিন পর এই দুই জনের লাশ উদ্ধার হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেক জেলে। সেই সঙ্গে নিখোঁজ পাঁচটি ট্রলারের বিষয়ে কোনো তথ্য দিতে পারছে না কেউ।

দুবলার ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় জানান, এখনও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে। এসব জেলেরা দুবলার চরে শুঁটকি প্রক্রিয়া কাজের সঙ্গে জড়িত। শুঁটকির জন্য মাছ ধরতে শুক্রবার সমুদ্রে যান। তবে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ২১টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। শীতকাল তাই তাদের লাশ ভেসে উঠতে সময় লাগবে বলেও জানান সংশ্রিষ্টরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ