জেলার খবর

হাসপাতলে রেওয়ারিশ নবজাতকের লাশ!

নবজাতকের লাশ
নবজাতকের লাশ

কুড়িগ্রামে হাসপাতা‌লের ক‌মোডে পাওয়া গেছে বেওয়ারিশ নবজাত‌কের লাশ। রোববার (০৬ ফেব্রুয়া‌রি) দুপু‌রে লাশটি উদ্ধার ক‌রা হয়। কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের ম‌হিলা ওয়ার্ডের টয়লেটের ক‌মোডে পাওয়া যায় নবজাত‌কের লাশ।

হাসপাতাল সূত্র জানায়, সকা‌লে হাসপাতা‌লের ক্লিনার ম‌হিলা মে‌ডি‌সিন ওয়ার্ডের (৫ নং ওয়ার্ড) টয়লেটের ক‌মো‌ড প‌রিষ্কার কর‌তে গে‌লে সেখানে এক‌ নবজাত‌কের মর‌দেহ দেখ‌তে পে‌য়ে। খবরটি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ পু‌লি‌শকে খবর দেয়। পু‌লিশ এসে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে। ত‌বে নবজাত‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ ব‌লেন, নবজাতক‌টি সদ‌্য প্রসূত ও বেওয়া‌রিশ। শ‌নিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রা‌তের কোনো এক সময় শিশু‌টিকে ফে‌লে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ত‌বে শি‌শু‌টি হাসপাতা‌লে ডে‌লিভা‌রি হয়‌নি ব‌লে আমরা গাইনি ও প্রসূ‌তি ওয়ার্ড সূ‌ত্রে নি‌শ্চিত হ‌য়ে‌ছি।

তিনি ব‌লেন, আমরা পু‌লিশ‌কে এ ব‌্যাপা‌রে আইনি ব‌্যবস্থা নেওয়ার অনু‌রোধ ক‌রে‌ছি। তারা বিষয়‌টি তদন্ত কর‌বে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ