জেলার খবর

৯৯৯-এ ফোন করে রক্ষা পেলেন ধর্ষিতা

নরসিংদীর ঘোড়াশাল
নরসিংদীর ঘোড়াশাল

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর সাথে ঘুরতে যেয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় জীবন বাঁচাতে ৯৯৯ এ ফোন করেন ঐ নারী। পরে পুলিশ এসে ওই তাকে উদ্ধার করে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম এ ঘটনার সত্যাতা গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সাথে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় ঝাল মুড়ি খেতে খেতে রেলপথ ধরে একটু ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে এ ঘটনা ঘটায়।

রেলপথে এই ধর্ষণের ঘটনা হওয়ায় রবিবার সকালে ভিকটিম ও গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ