জেলার খবর

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় গত সোমবার রাত ৮টার দিকে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের ইরান আলীর ছেলে আলমসাধু চালক লাল্টু মিয়া (২২) ও সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আব্দুল কায়েসের ছেলে মোটরসাইকেল চালক রিফাত রহমান (২১)।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম মোল্লা জানান, গত রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন রিফাত ও তার বন্ধু মানিক। এসময় ওই উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলমসাধু চালক লাল্টু মিয়া। গুরুতর আহত হন রিফাত ও তার বন্ধু মানিক।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ