মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত অনুমান সাড়ে ৮টায় দিকে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়।
নিহত যুবক মানিক সরদার (৩৫)কালকিনি উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার আলীনগর ইউনিয়নের ব্যাবাইজ্জার ঠোডা নামক এলাকার পালরদী নদীর পাশে মানিক সরদারকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল নিহতের সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: