জেলার খবর

ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে ২ বোনের করুণ মৃত্যু

ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে ২ বোনের করুণ মৃত্যু
ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে ২ বোনের করুণ মৃত্যু

ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে দুই সহোদর বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গেল ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে বিকট আওয়াজের পর চট্টগ্রামের একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে আগুন লাগে। চার দিন পর দগ্ধ দুই বোন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বড় মেয়ে সাবরিনা (২৩) একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছিলেন। আর ছোট মেয়ে সামিয়া(১৮) মহসিন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামে একটি পাঁচতালা ভবনে আগুনে দুই বোন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের তথ্য মতে, গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস এই আগুনের কারণ।

বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান।

বড় বোনের মৃত্যুর একদিন পরই চলে যান সামিয়াও। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল।

হতভাগা দুই মেয়ের বাবা আলাউদ্দিন খালেদ জানান, দুই বোন ৩ ফেব্রুয়ারি দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাই। সেখানে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে আমার ছোট মেয়ে সামিয়া খালেদ মারা যান। আর রোববার (৬ ফেব্রুয়ারি) বড় মেয়ে সাবরিনা খালেদ মারা গেছেন।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ