চুয়াডাঙ্গার জয়রামপুরের কাঠালতলা এলাকায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা আলমসাধু চালক লাল্টু মিয়া ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের মোটরসাইকেল চালক রিফাত রহমান। আহত হয়েছে মোটরসাইকেল আরোহী মানিক মিয়া।
এলাকাবাসীরা জানায়, সোমবার রাত সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেল চালক রিফাত ও তার বন্ধু মানিক দামুড়হুদা এলাকা থেকে দর্শনা ফিরছিলো । এসময় জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলমসাধু চালক লাল্টু মিয়া। গুরুতর আহত হন রিফাত ও তার বন্ধু মানিক।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষনা করেন।