জেলার খবর

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৩ জেলের মরদেহ উদ্ধার

দুবলার চর
দুবলার চর
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে আরো ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সুন্দরবনের নীলবয়া সংলগ্ন বঙ্গোপসাগর থেকে আনোয়ার হোসেন বাদল নামক একজনের মরদেহ সাগরে ভেসে ওঠে। ওই এলাকায় মাছ ধরতে থাকা অন্য জেলেরা মরদেহটি উদ্ধার করে। এ নিয়ে এখন পর্যন্ত ৫ জেলের মরদেহ উদ্ধার করা হলো। তবে ট্রলার ডুবির ঘটনায় এখনও ৯ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের আলোরকোল সংলগ্ন নীলবয়া এলাকা থেকে অজ্ঞাত আরও এক জেলে ও একই এলাকা থেকে জেলেরা ইয়াকুব আলী বাওয়ালী নামের এক জেলের মরদেহ উদ্ধার করে। নিহত ইয়াকুব আলী বাওয়ালী কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে। তবে ইয়াকুব আলীর মরদেহ উদ্ধারের বিষয়ে কোন তথ্য দিতে পারেনি বন বিভাগ বা কোস্টগার্ড। বাগেরহাট পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, গত ২৪ ঘন্টায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে জেলে ইয়াকুব আলী বাওয়ালীর ব্যপারে আমাদের কাছে কোন তথ্য নেই। কারন লাশটি উদ্ধার করে তারা আমাদের না জানিয়েই তার স্বজনেরা বাগেরহাট নিয়ে গেছে। এছাড়া সুন্দরবনের দুবলার জেলে পল্লীর দুইটি ও অন্যান্য জেলার ৫টিসহ মোট ৭টি মাছ ধরা ট্রলারের কোন সন্ধান এখনও মেলেনি। গত শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ২০ ট্রলার ডুবে যায়। এসময় বেশকিছু জেলে নিখোজ হয়। এর মধ্যে শনিবার সন্ধ্যায় দুবলার চরের দক্ষিনে জাহাজভাঙ্গা চর এলাকা থেকে মামুন শেখ ও ইসমাইল শেখ নামের দুই জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ