জেলার খবর

অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

আগুন
আগুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় শুক্রবার রাতে অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকার এ ঘটনায় দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্সচালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিনজনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর দগ্ধ হয়েছে।

দগ্ধদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

অ্যাম্বুলেন্সচালক মো. মামুন জানান, রায়েন্দাবাজারের ফেরিঘাট এলাকায় শ্বাসকষ্টের এক রোগীর জন্য অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন তিনজন। বাড়িতে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে সিলিন্ডারটি নামানোর সময় সেটি বিস্ফোরিত হয়। এত তিনিসহ আরও দুজন দগ্ধ হন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, দগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ