রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রাজশাহী ও নওগাঁর দুই রোগী মারা গেছেন। তাঁরা করোনা পজিটিভ ছিলেন।
হাসপাতাল দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন তিনজন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র পেয়েছেন দুজন। শনিবর সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৫৭ জন।
শুক্রবার জেলার ৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১০ শতাংশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: