জেলার খবর

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

দিনাজপুরে বাস দূর্ঘটনা / Collected
দিনাজপুরে বাস দূর্ঘটনা / Collected

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলে মারা যান।

নিহতেরা হলেন, দিনাজপুর সদর উপজেলার উথরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)।

এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ