কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় ৫ সহোদর ভাই নিহত হওয়ার ঘটনায় চালককে আটক করেছে র্যাব।
শুক্রবার মধ্যরাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পিকআপ চালককে আটক করা হয়েছে। তার নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল।
গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতিতে চলমান পিকআপ ভ্যানের চাপায় পাঁচ সহোদর ভাই নিহত হন। তারা আহত হয়েছেন একই পরিবারের আরও কয়েকজন। ঐ দিন সকালে চকরিয়ার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় ঐ ৫ ভাই নিহত হন। এ ঘটনায় ওইদিন বিকেলে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল সড়ক থেকে পিকআপটি জব্দ করা হয়।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: