নওগাঁয় ট্রাকের ধাক্কায় সালমান হোসেন ( ৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সালমান সুলতানপুর মহল্লার সানাউল্লা হোসেনের ছেলে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পার-নওগাঁ এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বগুড়ার শান্তাহার থেকে নওগাঁ শহরের দিকে আসার সময় নওগাঁর ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে পৌঁছালে শহরের তাজের মোড় থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালমান নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: