জেলার খবর

ভালোবাসা দিবসে নবজাতককে ফেলে মা উধাও

ভালোবাসা দিবসে চট্টগ্রামে নবজাতককে ফেলে মা উধাও
ভালোবাসা দিবসে চট্টগ্রামে নবজাতককে ফেলে মা উধাও

পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসাই নিঃস্বার্থ হয়। কখনো কখনো সন্তানের জন্য মা জীবন উৎসর্গ করেন। আজ বিশ্ব ভালোবাসা দিবসে এর বিপরীত এক ঘটনা ঘটেছে চট্টগ্রামে।

ভালোবাসা দিবসে সবাই যখন তার প্রিয়জন ও পরিবারের কাছ থেকে ভালোবাসায় সিক্ত হচ্ছে ঠিক তখনই হাসপাতালের বেডে এক নবজাতক কন্যাকে রেখে উধাও হয়ে গেলেন মা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ভালোবাসা দিবসে এই নবজাতকের স্থান হলো হাসপাতালের এক সেবিকার কোলে।

ভালোবাসা দিবসে জন্মের পর পরই বাচ্চা মেয়েটি কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন।

হাসপাতাল সুত্র জানায়, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীর সাধনপুরের ঠিকানা দিয়ে বিলকিছ আকতার নামে (১৮) এক নারী আসেন চিকিৎসা নিতে। সঙ্গে ছিলেন আরও দুজন নারী। রোববার দশটার দিকে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘন্টা পর শিশুটির মাসহ সঙ্গে আসা দুজনই নবজাতককে হাসপাতালের বেডে রেখে চলে যান।

সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দুপুরে কন্যা শিশুটিকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সন্ধান চেয়ে পোস্ট দেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রিদোয়ানুল আজাদ জানান, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাঁশখালীর সাধনপুরের বিলকিছ আকতার (১৮) নামে একজন গর্ভবতী নারীকে নিয়ে দুজন মহিলা আসেন হাসপাতালে। আসার কিছুক্ষণ পরে একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। চিকিৎসা শেষে তাদের বেডে পাঠানো হয়।

তিনি বলেন, সোমবার সকালে বেডে গিয়ে দেখি বাচ্চাটা একা পড়ে আছে। সঙ্গে আসা দুই নারীসহ মা হাসপাতাল থেকে কখন পালিয়ে গেছে সেটা বলা যাচ্ছে না। দুপুরে বাচ্চাটাকে নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের কাছে যাই। বর্তমানে মেয়েশিশুটি আমাদের হেফাজতে রয়েছে।

ডা. রিদোয়ানুল আজাদ জানান, এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তবে তার মা-বাবার কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘কন্যাসন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরই হাসপাতালের বেডে রেখে পালিয়ে গেছেন তার মা ও সঙ্গে আসা দুই নারী। এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তার মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। মা ও পরিবারের কোন সদস্যের কেউ সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

দেশের অন্য আরও অনেক এলাকার মতোই চট্টগ্রামেও কন্যাসন্তান জন্ম দেওয়া নিয়ে অপ্রীতিকর নানা ঘটনা। কন্যাশিশু জন্ম দেওয়ার ‘অপরাধে’ অনেক মাকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এই ঘটনায় তেমন কোনো কারণ ছিল কিনা— মায়ের খোঁজ না পাওয়ায় এখন পর্যন্ত তা স্পষ্ট নয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ