রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
জানা গেছে, রামেক করোনা ইউনিটে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছে ৮ জন। করোনা শনাক্ত হয়নি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই চারজনই ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। এদের একজন নারী আর বাকি তিনজন পুরুষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: