জেলার খবর

মেঘনায় লঞ্চের সাথে সংঘর্ষে বালুর জাহাজ ডুবি, নিখোঁজ ১

বালুর জাহাজ
বালুর জাহাজ

নারায়ণগঞ্জের সোনারগা থানার চরকিশোরগঞ্জের কাছে মেঘনায় বুধবার রাত ১১টার দিকে লঞ্চের সাথে সংঘর্ষে বালুর জাহাজ ডুবে গেছে।

ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ এর সাথে সংঘর্ষে দারুল মাকাম-৩ নামের বালুর জাহাজ ডুবে যায়। এতে বালুর জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।

চাঁদপুর থেকে বালু বোঝাই করে ডেমরাগামী জাহাজটিতে ছয়জন স্টাফ ছিলেন। এদের মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মো, আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) তীরে উঠতে সক্ষম হন। এ চারজন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন। আর লস্কর মো. হৃদয় (১৮) লঞ্চে উঠে পালিয়েছে।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক জানান, নিখোঁজ লস্কর মোহাম্মদ মোতালেব ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির পুত্র। ডুবে যাওয়া জাহাজের সুকানি সবুজ জানান, লস্কর মোতালেব জাহাজের ভেতরে আটকা পড়ে যায়। সে বের হতে পারেনি।

সদর ঘাট থেকে এম ডি কীর্তন খোলা(১০) লঞ্চ রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছে।

নৌপুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া দারুল মাকাম-৩ জাহাজটির মালিক ডেমরার মোহাম্মদ সুমন। পুলিশ তার খোজঁ খবর করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ