জেলার খবর

ভাসানচরে গেল আরও ১৯০৪ রোহিঙ্গা

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে আরো ১৯০৪ রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট থেকে সকাল ৯ টা ৫২ মিনিট থেকে পর্যায়ক্রমে ৮টি জাহাজে এসব রোহিঙ্গা বহরের যাত্রা শুরু হয়।

নৌ গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম অফিস সূত্র বাসস’কে জানায়, নৌবাহিনীর আটটি জাহাজ মোট ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে। আট জাহাজের দুইটিতে রোহিঙ্গাদের নিত্য ব্যবহার্য মালপত্র এবং ছয়টিতে মানুষ পরিবহন করা হচ্ছে।

নৌ বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক এনডিসি, পিএসসি সকাল ৯ টা ৫২ মিনিটে প্রথম জাহাজকে বিদায় জানানোর মধ্য দিয়ে এ পর্বের প্রত্যাবাসন কার্যক্রম উদ্বোধন করেন। রোহিঙ্গাবাহী জাহাজগুলো দুপুর নাগাদ ভাসানচর পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

টেকনাফ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্র জানায়, গতকাল বুধবার থেকে সন্ধ্যায় রোহিঙ্গাদের ট্রানজিট পয়েন্টে আনা হয়।

নৌ গোয়েন্দা বিভাগ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছার পর তাদের পতেঙ্গা শাহীন কলেজ মাঠে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। সকাল থেকে পর্যায়ক্রমে ও শৃঙ্খলার সাথে তাদের জাহাজে তুলে দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ