কুমিল্লার দাউদকান্দি উপজেলার মহাসড়কে রাতে গাড়িচাপায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৪৬) নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনায় পড়েন তিনি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, দিবাগত রাত ১টার দিকে দায়িত্ব পালনকালে অজ্ঞাত গাড়িচাপায় এসআই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
ওসি আরও জানান, কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তার হদিস বের করা যায়নি।
এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশে উপ-পরিদর্শক ছিলেন। তার বাড়ি শেরপুর জেলায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: