জেলার খবর

নড়াইলে ৩ কিলোমিটার সড়কজুড়ে ব্যতিক্রমী পথচিত্র

নড়াইলে ৩ কিলোমিটার সড়কজুড়ে ব্যতিক্রমী পথচিত্র
নড়াইলে ৩ কিলোমিটার সড়কজুড়ে ব্যতিক্রমী পথচিত্র

নড়াইল জেলায় তিন কিলোমিটার পথচিত্র অঙ্কন করেছে জেলায় বিশিষ্টজনেরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এটি করা হয়।

শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির দানবীর ফাজেল আহম্মেদ চত্বর থেকে পথচিত্র অঙ্কণের কার্যক্রম শুরু করা হয়। অঙ্কণের কার্যক্রম রোববার ভোর ৬টায় শেষ হয় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে। একুশের আলো সীমানা পর্যন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা থাকায় এ সময়সীমা পর্যন্তু সড়কে কোন যানবাহন চলাচল করেনি।

৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের বিয়োগান্ত ঘটনাসহ, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড যেমন-রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি চ্যানেল, পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন উঠে এসেছে এই চিত্রকর্মের মাধ্যম। বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন শ্লোগান, গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে এই কর্মযজ্ঞে।

জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো.রবিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ১১টি স্থান থেকে এক যোগে পথচিত্র অঙ্কণের উদ্বোধন করেন।

পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো.রবিউল ইসলাম বলেন, পথচিত্র অঙ্কণ সফল করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সব ধরণের কর্মকান্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে তিন কিলোমিটার সড়ক ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে। ৩০০ স্বেচ্ছাসেবক ও চিত্রশিল্পী ১১টি সেক্টরে বিভক্ত হয়ে এক যোগে অঙ্কণ কাজ শুরু করে। তিনি বলেন, তিন কিলোমিটার পথচিত্র অঙ্কণে ৪ হাজার লিটার রংয়ের ব্যবহার করা হয়।

যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। রংয়ের ব্যবস্থা করে দিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নড়াইলের মাটি ক্রীড়া,শিল্প,সংস্কৃতির উর্বর মাটি। এখানে ক্ষণজন্মা খ্যাতিমান অনেক মানবের জন্ম। তিনি বলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে নড়াইলে ২১শের আলোক সজ্জাসহ তিন কিলোমিটার সড়কে পথচিত্র অঙ্কণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। নড়াইলবাসীর সার্বিক সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ