জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

মরদেহ (প্রতিকি ছবি)
মরদেহ (প্রতিকি ছবি)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর আরিবিল থেকে নিহত আবুল কালাম কালু'র (৩৮) মরদেহটি উদ্ধার করা হয়।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আবুল কালাম কালু। এরপর আজ সকালে আরিবিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আবুল কালামের পিতা এরশাদ আলী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বসবাস করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ