জেলার খবর

রামেক হাসপাতালে একদিনে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজন করোনায় ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রামেক করোনা ইউনিটে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে ৫ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

এদিকে রোববার (২০ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ১৭২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৩টিতে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া এই ১০টি নমুনা রাজশাহী জেলার। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ