জেলার খবর

লক্ষ্মীপুরে শহীদ মিনারে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে

শহীদ মিনারে মিছিল ও ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের রায়পুরে এই ঘটনা ঘটে। কয়েক দফা হয় এই সংঘর্ষ। এতে দুই দলের ২০ নেতা-কর্মী আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১৩ নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ ঘটে। দুই পক্ষের সংঘর্ষে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফয়সাল গণমাধ্যমে বলেন, সকাল ৯টার দিকে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে মিছিল নিয়ে ফিরছিলাম। পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে পেছন দিক থেকে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের প্রায় ১৫ জন কর্মী আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পুনরায় তাদের ওপর হামলা করা হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মিছিল ও শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ