জেলার খবর

চৌগাছায় সন্ত্রাসী হামলায় ইউ‌পি সদস্য নিহত

নিহত (প্রতীকি ছবি)
নিহত (প্রতীকি ছবি)

য‌শো‌রের চৌগাছায় পা‌তি‌বিলা ইউ‌নিয়‌নের ৭ নং পা‌তি‌বিলা ওয়া‌র্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ঠাণ্ডু মিয়া‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে সন্ত্রাসীরা।

আহতরা হ‌লেন, পা‌তি‌বিলা গ্রা‌মের আব্দুল কা‌দে‌রের ছে‌লে ম‌মিনুর রহমান (৪৪), আব্দুল মা‌লে‌কে‌র ছে‌লে আব্দুল হা‌মিদ (৪৫), নিরঞ্জন সরকা‌রের ছে‌লে ওয়া‌সিম সরকার (৩২), রুহুল ক‌বি‌রের ছে‌লে টি‌টো (৩২), মৃত গোলাম হো‌সেনের ছে‌লে আবু বকর সি‌দ্দিক (৪০) ও মৃত আব্দুল জ‌লি‌লের ছে‌লে মকবুল হো‌সেন (৩৫)।

ঘটনায় আহত মকবুল হো‌সেন ও প্রত্যক্ষদ‌র্শিরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দি‌কে নিহত ঠাণ্ডু মেম্বরসহ অন্যান্য আহতরা পা‌তি‌বিলা বা‌জা‌রে নিচার আলীর চা‌য়ের দোকা‌নে ব‌সে চা খা‌চ্ছিল ।

এসময় পূর্ব শত্রুতার জের ধ‌রে পা‌তিবিলা গ্রা‌মের রুহুল আমনের ছে‌লে টি‌টো, সা‌দেক আলীর ছে‌লে ইব্রা‌হিম ও সে‌লিম, আব্দুল খা‌লে‌কে‌রে ছে‌লে তোতা, আশরাফসহ প্রায় ২৫/৩০ জ‌নের একদল সন্ত্রাসী দা কু‌ড়োল ও লা‌ঠি‌সোটা নি‌য়ে তা‌দের ওপর হামলা চালায়। এতে তারা আহত হয়।

সন্ত্রাসীরা চ‌লে গে‌লে স্থানীয়রা তা‌দের‌কে উদ্ধার ক‌রে চৌগাছা হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে।

আহত‌দের ম‌ধ্যে ঠান্ডু মেম্বর, ম‌মিনুর ও আব্দুল হা‌মি‌দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌দেরকে য‌শোর ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে রেফার্ড করা হয়।

য‌শোর জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক ঠান্ডু মেম্বর‌কে মৃত ঘোষণা ক‌রেন।

চৌগাছা থানার ও‌সি সাইফুল ইসলাম সবুজ ঘটনার জানান, আসামিদের আট‌কের চেষ্টা চল‌ছে। / আমাদের সময়

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ