জেলার খবর

৫ ভাইয়ের পর চলে গেলেন রক্তিমও

কক্সাবাজারের সড়ক দূর্ঘটনায় ৫ ভাইয়ের পর চলে গেছেন রক্তিমও
কক্সাবাজারের সড়ক দূর্ঘটনায় ৫ ভাইয়ের পর চলে গেছেন রক্তিমও

শ্মশানে বাবার শ্রাদ্ধের পূজা দিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দূর্ঘটনায় ৫ সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন আরও এক ভাই। সারাদেশের আলোচিত ঐ সড়ক দূর্ঘটনাটি হয় গেল ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে। সেই সময় পিকআপের ধাক্কায় পরিবারের সঙ্গে গুরুতর আহত হয়েছিলেন রক্তিম সুশীল (৩১)। ৫ ভাইয়ের পর মঙ্গলবার সকাল ১০ টায় তিনিও মৃত্যুর কাছে হার মানলেন।

টানা ১৫ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

চমেক আইসিইউর চিকিৎসক অঞ্জন বল জানান, রক্তিম মাল্টিপল ট্রমায় ভুগছিলেন। মাথা, হাত, পা ও পাঁজরে আঘাত ছিল। লাইফ সাপোর্টে ছিলেন। আজ মারা গেছেন।

৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মালুমঘাটায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন রক্তিম সুশীল। দুর্ঘটনার তার আরও পাঁচ ভাই মারা যান। আহত হন রক্তিম, ভাই প্লাবন ও বোন হীরা।

সেদিন ভোর সাড়ে ৫টার দিকে শ্মশানে বাবার শ্রাদ্ধের পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির সবজিবোঝাই একটি পিকআপ চাপা দিলে ৭ ভাইবোন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক অনুপম শীল (৪৭), নিরূপম শীল (৪৫), দীপক শীল (৪০), চম্পক শীলকে (৩৫) মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত স্মরণ শীলকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেদিন বিকেলে সেখানে আইসিইউতে মারা যান তিনিও। আহত রক্তিম শীল, প্লাবন শীল ও ইরা শীলকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এরপর কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর ১৩ ফেব্রুয়ারি রক্তিমকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ তার মৃত্যু হলো। মা, স্ত্রী ও এক ছেলেসহ স্বজনদের রেখে যান রক্তিম ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ