জেলার খবর

অলৌকিকভাবে বেচে আছে এক শিশু!

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ট্রাকচাপায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ট্রাকচাপায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি

মা আর নানির সঙ্গে অটোরিকশায় ছিলো দুই বছরের শিশু আনিসা আক্তার। সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে নানী ও তার মা। কিন্তু মায়ের কোলে থাকা শিশুটি বেচে গেছে অলৌকিকভাবে।

দূর্ঘটনাটি হয় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি-ঢাকা সড়কে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের উপজেলার তুলাকাই এলাকায় ট্রাকের সাথে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা আলী সোয়েব।

তিনি জানান, সকালে রিজার্ভ অটোরিকশায় করে শিউলি, পুতুল ও পুতুলের দুই বছরের মেয়ে আনিসা আক্তার শিমুলিয়ায় যাচ্ছিল।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের উপজেলার তুলাকাই এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা আলী সোয়েব।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, আরিফ নারায়ণগঞ্জে ব্যবসা করেন। সকালে রিজার্ভ অটোরিকশায় করে শিউলি, পুতুল ও পুতুলের দুই বছরের মেয়ে আনিসা আক্তার শিমুলিয়ায় যাচ্ছিল। পথে খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। বেচে যান শিশুটি।

নিহতরা হলেন মাদারীপুরের চরভদ্রাসন উপজেলার ভদ্রাসন গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের স্ত্রী পুতুল আক্তার (২০) ও তার মা শিউলী বেগম (৪০)।

ওসি জানান, “শিশুটি তার মায়ের কোলে ছিল। কিন্তু সে বেঁচে গেছে। তার তেমন গুরুতর কিছু হয়নি।“

দুর্ঘটনার কারণে সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকটির চালক বাবলু মিয়াকে (৩৮) আটক করা হয়েছে। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামে বলে জানান পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ