জেলার খবর

চট্টগ্রামে করোনার সংক্রমণ আবার বেড়েছে

করোনা
করোনা

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, সংক্রমণ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৭ জন বেড়ে নতুন বাহক শনাক্ত হন ৭৮ জন। সংক্রমণ আগের দিনের চেয়ে ৩.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর, এন্টিজেন টেস্ট ও নগরীর দশ ল্যাবরেটরিতে গতকাল ২ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৮ জনের মধ্যে শহরের ৬৬ ও চার উপজেলার ১২ জন। উপজেলার ১২ জনের মধ্যে মিরসরাইয়ে ৫ জন, হাটহাজারী ও ফটিকছড়িতে ৩ জন করে এবং বোয়ালখালীতে একজন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২২৪ জনে। এর মধ্যে শহরের ৯১ হাজার ৮১২ এবং গ্রামের ৩৪ হাজার ৪১২ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, শাহ আমানত বিমানবন্দর ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহরের ১২ জনের সংক্রমণ ধরা পড়ায় তাদের যাত্রা বাতিল করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৩৫৯ টি নমুনার মধ্যে শহরের ৩৩ ও গ্রামের ৬ টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৮ টি নমুনার মধ্যে শহরের ৫ ও গ্রামের ৩ টিতে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ৭ জনের নমুনারও রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় শহরের ৬ জন ও গ্রামের ২ জন ভাইরাসবাহক শনাক্ত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১৯ টি নমুনা পরীক্ষায় শহরের ২ টিতে জীবাণু পাওয়া যায়। মেডিকেল সেন্টার হাসপাতালে ২০০ নমুনার মধ্যে শহরের একটিতে সংক্রমণ ধরা পড়ে। এপিক হেলথ কেয়ারে ৯১ জনের নমুনায় শহরের ৩ জনের পজিটিভ রেজাল্ট আসে। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনায় শহরের ২ জনের দেহে জীবাণুর অস্তিত্ব মিলে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩২৫ টি নমুনার মধ্যে একটিতেও করোনা ভাইরাসের উপস্থিতি ছিল না। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩৯ জনের নমুনায় শহরের ২ ও গ্রামের একজন আক্রান্ত বলে জানানো হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৬ জনের এন্টিজেন টেস্টে একজনও সংক্রমিত চিহ্নিত হননি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে শাহ আমানত বিমানবন্দর ল্যাবে ২ দশমিক ০৭ শতাংশ,

বিআইটিআইডি’তে ১০ দশমিক ৮৬, সিভাসু’তে ৯ দশমিক ০৯, শেভরনে ২ দশমিক ৯১, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ০ দশমিক ৯১, মেডিকেল সেন্টার হাসপাতালে ০ দশমিক ৫০, এপিক হেলথ কেয়ার ৩ দশমিক ২৯, মেট্রোপলিটন হাসপাতালে ৩ দশমিক ৮৪, এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৭ দশমিক ৬৯ এবং চমেকহা, আরটিআরএল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাব ও এন্টিজেন টেস্টে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ