চট্টগ্রামে করোনায় সংক্রমণ হার দুই মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ জন। আক্রান্তের হার ০.৮৯ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে এর আগে এর চেয়ে কম সংক্রমণ হার নির্ণিত হয় দুই মাস আগে গত ২৭ ডিসেম্বর। ওইদিন ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন পজিটিভ পাওয়া যায়। আক্রান্তের হার ছিল ০ দশমিক ৮৬ শতাংশ। তবে করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: