ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টয়লেটের দেয়াল চাপায় মারুফ (১৩) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মুন্সিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকাল পৌনে ৫টার দিকে মুন্সিনগর পুরাতন টয়লেটের দেয়াল টপকে ওপরে উঠার চেষ্টা করছিল সে। এসময় দেয়াল ভেঙে তার উপরে পড়ে যায়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ঐ গ্রামের মৃত শেখ রশিদের ছেলে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: