মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় ভ্যানগাড়ির যাত্রী মা ও মেয়ে প্রাণ হারিয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর (ডঙ্কুরপাড়) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ঐ এলাকার সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩০) ও তার মেয়ে মাহফুজা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে তার ভাইয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে একটি ভ্যানযোগে শিবচর বাজারের উদ্দেশ্য রওনা হন জিয়াসমিন বেগম ও তার মেয়ে মাহফুজা। ভ্যানটি তাদের বাড়ি থেকে কিছুক্ষণ দূরে ডঙ্কুর পাড় গেলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাও মেয়ে দুজনেই গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: