জেলার খবর

ডাকাতির খবর মাইকে প্রচার: গণপিটুনিতে ২ ডাকাত নিহত

গণপিটুনি
গণপিটুনি

মসজিদের মাইকে "বাড়িতে ডাকাতরা হানা দিয়েছে" এমন খবর প্রচারের পর গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে ফেরার পথে তারা গণপিটুনির শিকার হয়। সকালে এদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুই ডাকাত সদস্যকে মৃত ঘোষনা করেন।

সাবেক ইউপি মেম্বার ইউসুফ আলীর ছেলে ব্যবসায়ী আলী আহমেদ জানান, ১০ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রসস্ত্র নিয়ে রাত সাড়ে তিনটার দিকে তাদের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের সদস্যরা তাদের দুটি ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লক্ষ টাকা লুট করে। এ সময় তারা চিৎকার করলে ডাকাত সদস্যরা গুলি করার হুমকি দেয়। প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের টেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন।

এসময় ডাকাতদলের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে গেলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। বাকি ডাকাতরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিনজনকে ধরতে পেরে গণপিটুনি দেয়। বৃহস্পতিবার সকাল আটটার দিকে আহত তিন ডাকাত সদস্যকে পুলিশে সোর্পদ করা হয়। পরে পুলিশ আহত ডাকাত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গ্রামবাসী তিনজনকে গণপিটুনি দিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

এদিকে উপপুলিশ পরিদর্শক টুটুল উদ্দিন জানান, গনপিটুনিতে আহত তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাকি দুইজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৯টার দিকে মারা যান। আহত আরেক ডাকাত সদস্য চিকিৎসাধীন রয়েছে। আহত ও নিহত ডাকাত সদস্যদের পরিচয় জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ