গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১,৪৫৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৮৯ শতাংশ। এ সময়ের মধ্যে করোনায় কোন মৃত্যু নেই।
শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৯ জন মহানগর এলাকার ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৩২ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৯২,০২২ জন এবং উপজেলায় ৩৪,৫১০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১,৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: